মূল কনটেন্টে যান
মোঃ শফিকুল ইসলাম

পরিচিতি

আপনাদেরই ঘরের ছেলে

গল্প

তুরাগের মাটিতে জন্ম, এই মাটিতেই বেড়ে ওঠা। মোঃ শফিকুল ইসলাম এলাকার মানুষের কাছে পরিচিত "শফিক" নামে।

জীবনের শুরু একেবারে সাধারণ ঘর থেকে। সততা আর পরিশ্রমকে সঙ্গী করে গড়ে তুলেছেন নিজের ব্যবসা, আর পাশাপাশি আঁকড়ে ধরেছেন একটাই কথা, মানুষের পাশে থাকা। সেই তাগিদ থেকেই গড়ে তোলেন নিজের সেবামূলক প্রতিষ্ঠান, যার মধ্য দিয়ে বছরের পর বছর এলাকার মানুষের সুখ-দুঃখে শামিল হয়েছেন।

মানুষ তাঁকে চেনে সৎ, নামাজী আর পরিচ্ছন্ন ইমেজের একজন মানুষ হিসেবে, যাঁর দরজা সবার জন্য খোলা।

মোঃ শফিকুল ইসলাম — কাউন্সিলর প্রার্থী
ছোটবেলায় ক্লাস ফাইভ থেকে নাইন পর্যন্ত হাফপ্যান্ট পরেই স্কুলে গেছি। একটা লাল শার্ট ছিল, সেটা পরেই ঈদের নামাজ পড়তাম। সেই দিনগুলো আমি ভুলিনি, আজ পাঞ্জাবি পরি ঠিকই, কিন্তু গায়ে এখনো সেই সাধারণ মানুষের দাগটা লেগে আছে।
মোঃ শফিকুল ইসলাম

এক নজরে

  • পূর্ণ নাম

    মোঃ শফিকুল ইসলাম

  • ডাকনাম

    শফিক

  • জন্ম

    ৪ জানুয়ারি ১৯৭৫

  • ধর্ম

    ইসলাম

  • এলাকা

    তুরাগ, ওয়ার্ড ৫৪, ঢাকা উত্তর

  • পেশা

    ব্যবসায়ী

পরিবার

পারিবারিক জীবনে সহধর্মিণী ফরিদা ইয়াসমিন। এক ছেলে ও তিন মেয়ের বাবা, সন্তানরা দেশে-বিদেশে উচ্চশিক্ষায় নিয়োজিত।

শিক্ষা ও কর্মজীবন

  • SSC — টাঙ্গী পাইলট হাই স্কুল, ১৯৯২
  • HSC — টাঙ্গী সরকারি কলেজ, ১৯৯৪

বর্তমানে চেয়ারম্যান

  • Expensive Fashion
  • Prime Food and Consumer Products
  • Turag Leather Cut

রাজনৈতিক পরিচয়

রাজনীতির সঙ্গে যুক্ত ১৯৮১ সাল থেকে। বর্তমানে বাংলাদেশ জামায়াতে ইসলামী-র শুরা সদস্য।

দলীয় সমর্থিত প্রার্থী · বাংলাদেশ জামায়াতে ইসলামী

কেন নির্বাচন

আমি নির্বাচন করছি, কারণ আমার এলাকার মানুষ বহু বছর ধরে অবহেলিত থেকেছে, ছোট ছোট সমস্যার কষ্ট নীরবে বয়ে বেড়িয়েছে। আমি চাই তাদের স্পষ্ট কণ্ঠস্বর হতে; ন্যায্য, স্বচ্ছ আর কার্যকর পরিবর্তন আনতে, যাতে প্রত্যেকের জীবন একটু সহজ আর মর্যাদাপূর্ণ হয়। এক কথায় একটি ন্যায়ের সমাজ গড়া।

মানুষের সেবাই আমার রাজনীতির উদ্দেশ্য, আর সেটাই আল্লাহর সন্তুষ্টির পথ। আল্লাহ ন্যায়পরায়ণ, তিনি ন্যায়কে ভালোবাসেন।

আপনার একটি ভোট, একটি পরিবর্তনের শুরু।

প্রচারণায়, স্বেচ্ছাসেবায় বা একটিমাত্র কথায় — যেভাবে পারেন, পাশে থাকুন।